বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ফ্যাসিবাদের পুনর্বাসন প্রসঙ্গে যা বললেন শিবির সভাপতি

  • সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৫.৩৩ পিএম
  • ১৯১ জন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতা মেজারমেন্ট করা উচিত। আদতে তারা কতটুকু পারবে। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা বসে আছে। যাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়নি।

রোববার নিজস্ব ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি

শিবির সভাপতি বলেন, এতদিনেও সুরাহা করা হয়নি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসা ফ্যাসিবাদের বিধ্বংসী মেশিনারিজ। আবার কেউ কেউ ফ্যাসিবাদের পুনর্বাসনে কাজ করে চলেছে গোপন ও প্রকাশ্যে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থ্যানের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটে ৫ আগস্ট। এর তিনদিন পর ৮ আগস্ট দায়িত্ব নেয় নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারকে নানাভাবে বাধা সৃষ্টি করছে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া গুরুত্বপূর্ণ চেয়ারে থাকা লোকজন। এ নিয়ে নানা সমালোচনাও চলছে বিভিন্ন মহলে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24