বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন হবে

  • সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.০৭ পিএম
  • ১৭৭ জন

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড–সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী জানান, নারীর ক্ষমতায়ন ও পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তার ভাষায়, একজন নারী স্বাবলম্বী হলে পুরো পরিবার স্বাবলম্বী হয়, আর এর প্রভাব পড়ে ভবিষ্যৎ প্রজন্মের ওপরও। তিনি বলেন, এই উদ্যোগটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল এবং প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে এ প্রকল্প বাস্তবায়নে কাজ করে আসছেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পের পাইলট কার্যক্রম প্রথম ধাপে দেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলায় চালু হবে। প্রতিটি উপজেলার একটি ইউনিয়নের একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ১০ মার্চ থেকে একযোগে এসব এলাকায় কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণির পরিবার—বিশেষ করে পরিবারের নারীরা—মাসিক আর্থিক সহায়তা পাবেন, যা তাদের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে সহায়তা করবে বলে সরকার আশা করছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24