বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

মহান আল্লাহ যখন মুমিনদের জয়ী করেন

  • সময়: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ২.৫৭ পিএম
  • ৩৫৬ জন

আল্লাহ মুমিনদের সাহায্য ও বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। এটি এমন এক প্রতিশ্রুতি, যার ব্যতিক্রম হবে না। মুমিনদের সাহায্যের সুসংবাদ দিয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন,

‘আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য আগেই স্থির হয়েছে যে অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হবে এবং আমার বাহিনীই হবে বিজয়ী।’ (সুরা : সাফফাত, আয়াত : ১৭১-১৭৩)

মহান আল্লাহ এই ওয়াদার পথ ধরে রাসুলুল্লাহ (সা.)-কে বদর, খন্দক প্রভৃতি যুদ্ধে বিজয়ী করেছেন এবং তার পর সাহাবায়ে কিরামকে তিনি তাঁদের শত্রুদের ওপর বিজয়ী করেছেন। ফলে ইসলাম প্রসার লাভ করেছে এবং বহু দেশ জয় হয়েছে। এভাবেই তিনি যুগে যুগে দেশে দেশে সত্যিকার মুমিনদের জন্য বিজয় ও সাফল্যের ওয়াদা করেছেন।

এই মর্মে মহান আল্লাহর প্রতিশ্রুতি আছে যে তিনি মুমিনদের পৃথিবীতে খিলাফত তথা শাসনক্ষমতা দান করবেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি অবশ্যই তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছিলেন তাদের পূর্ববর্তীদের এবং তিনি অবশ্যই তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন তাদের দ্বিনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24