বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বেড়েছে রণ পরিকল্পনার পরিধি

রতন টাটাকে না পেয়ে একাকী জীবন কাটাচ্ছেন যে অভিনেত্রী

  • সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৫.২৮ পিএম
  • ৩২৪ জন

ভারতীয় ব্যাবসা খাতের মহারথী রতন টাটার মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে দেশটির সর্বস্তরে। মুষড়ে পড়েছে তার স্বজনরা। এ ব্যবসায়ীর প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী, প্রখ্যাত সঞ্চালিকা সিমি গারেওয়ালকেও গ্রাস করেছে শোক।

প্রাক্তনের মৃত্যুতে ভারি হয়েছে সিমির সোশ্যাল হ্যান্ডেল। সেখানে তাদের সাক্ষাৎকারের একটি পুরনো ছবি তিনি লিখেছেন, “সবাই বলছে তুমি আর নেই। তোমাকে হারানো খুব বেদনাদায়ক। যেখানেই থাকো, ভালো থেকো বন্ধু।”

২০১১ সালে একটি সাক্ষাৎকারে রতন টাটা জানান, তার জীবনে চারবার বিয়ের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে পিছিয়ে আসতে হয় তাকে। শেষ পর্যন্ত আর বিয়ে করা হয়নি তার। তবে তার এক প্রেমের কথা আজও অনেকের মুখে মুখে ঘোরে। সেই প্রেম ছিল ষাটের দশকের এক অভিনেত্রীর সঙ্গে।

ষাটের দশকের সেই অভিনেত্রীর সঙ্গে বিয়ে পর্যন্ত গড়িয়েছিল সম্পর্ক। কিন্তু বিয়ে হয়নি। তিনি এই সিমি গারেওয়াল। সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’র অন্যতম নায়িকা ছিলেন। এদিকে রতন টাটার মতো তিনিও একাকী জীবন বেছে নিয়েছেন। কেননা কোনো সম্পর্কই পূর্ণতা পায়নি অভিনেত্রীর। তবে কি টাটাকে না পেয়েই একলা জীবন বেছে নিয়েছেন সিমি? অনেকের মনে উঁকি দেয় এ প্রশ্ন। তবে সে রহস্য কখনও ভাঙেননি সিমি।

গতকাল বুধবার রাতে টাটা গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়ে, শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সাবেক চেয়ারম্যান। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এক শীর্ষ পুলিশ কর্মকর্তাও নিশ্চিত করেন ট্টার জীবনাবসানের খবর।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24