শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

  • সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯.০১ এএম
  • ২৭ জন

ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে বাড়িতে বুকে ব্যথা অনুভব করলে তাকে গোয়ার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্ম তার। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমা দিয়ে নানার অভিনয়জীবনের সূচনা হয়। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও লেখক হিসেবেও কাজ করেছেন।

জাতীয় চলচ্চিত্র এবং ফিল্মফেয়ারের সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। ‘ক্রান্তিবীর’-এ প্রতাপনারায়ণ তিলকের চরিত্রে তার ক্রোধ, ক্ষোভ এবং প্রতিবাদের বিস্ফোরণ তাকে দেয় সেরা অভিনেতার জাতীয় পুরস্কার। ‘অগ্নিসাক্ষী’-তে মানসিক ভাবে বিপজ্জনক এক স্বামীর চরিত্রে আবারও তার অভিনয় জাতীয় স্বীকৃতি পায়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24