রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

  • সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮.৩৫ এএম
  • ১১ জন

সৌদি আরবের সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথিরা।

তাদের দাবি, শারুরাহ এলাকার ওই ঘাঁটির অস্ত্রের গুদাম এবং কমান্ড ও নিয়ন্ত্রণকক্ষ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ সময় রোববার দিবাগত মধ্যরাতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক্সে এক পোস্টে এ তথ্য জানান।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘বিপুলসংখ্যক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে অভিযানটি চালানো হয়। হামলাগুলো নির্ভুল ও সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও দাবি করেন তিনি।

সারি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অব্যাহত ‘আগ্রাসনের’ জবাব দিতে এই হামলা চালানো হয়েছে।

লড়াই চলতে থাকলে সৌদি আরবের আরো গভীরে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।

তার ভাষায়, ভবিষ্যতের অভিযান হবে আরো ‘তীব্র ও বড়’।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24