বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয় অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ আসামির দায় স্বীকার রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন স্থানে সতর্কতা জারি ‘কী অন্যায় করেছে আমার ছেলে, এখন কী নিয়ে বাঁচব’ তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত

বাবা হারালেন লিওনেল মেসি

  • সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১০.০৪ এএম
  • ১৮৬ জন

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৬৮ বছর বয়সে আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে মারা গেছেন তিনি। তাঁর মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে রয়টার্সকে নিশ্চিত করা হয়েছে। 

সাম্প্রতিক সময়ে হোর্হের শারীরিক অবস্থা ভালো ছিল না। চিকিৎসার জন্য তাঁকে রোসারিওর একটি মেডিকেল সেন্টার ও নিজ বাড়ির মধ্যেই আবদ্ধ থাকতে হয়েছে। জীবনের শেষ সময়ে স্ত্রী সেলিয়া এবং সন্তান রদ্রিগো, মাতিয়াস ও মারিয়া সোল তাঁর পাশে ছিলেন।

মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই ছেলের ফুটবলজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তিনি। পরবর্তী সময়ে মেসির প্রতিনিধি হিসেবেও কাজ করেন হোর্হে। মাঠের বাইরের ক্যারিয়ার-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তে ছেলের পাশে থেকে পরামর্শ দিয়েছেন তিনি।

বাবার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মেসি আগেও কথা বলেছেন। এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই বাবার অনুমতি তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল। প্রতিটি ম্যাচের পর তিনি বাবার কাছে জানতে চাইতেন, তাঁর পারফরম্যান্স কেমন হয়েছে।

২০২৬ বিশ্বকাপ চলাকালেও মেসির আবেগের সঙ্গে হোর্হের অসুস্থতার বিষয়টি আলোচনায় আসে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে আবেগে কেঁদে ফেলেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। পরে তিনি জানান, কান্নার কারণ ফুটবল নয়; ব্যক্তিগত জীবনে তিনি কয়েকটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

এর কয়েক দিন পর মেসি পরিবার জানায়, হোর্হে স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসাধীন। তখন তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ায় পরিবার ব্যক্তিগত বিষয়টি নিয়ে গোপনীয়তা ও সম্মান বজায় রাখার অনুরোধ জানিয়েছিল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24