সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় দ্বিতীয় দিনের মতো ইরানে মার্কিন হামলা স্থগিত

  • সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯.৩৬ এএম
  • ১২ জন

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে টানা ১৩ রাত হামলার পর সাময়িকভাবে আক্রমণ স্থগিত করেছে মার্কিন ট্রাম্প প্রশাসন। কূটনৈতিক আলোচনা সফল করার সুযোগ দিতেই অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ খবরটি নিশ্চিত করেছেন।

মাত্র তিন সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে অন্তত দুই থেকে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরান। এতে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) শর্ত লঙ্ঘিত হয়েছে বলে দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তান ও কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলো উদ্বেগ প্রকাশ করে। রক্তক্ষয়ী সংঘাত এড়াতে দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইরানকে সরে আসার আহ্বান জানায়। একই সঙ্গে মুখোমুখি বসে সমস্যার সমাধান এবং গত জুনের মাঝামাঝি সই হওয়া সমঝোতা স্মারকের মূল ভিত্তি—‘যুদ্ধবিরতি’ বহাল রাখার আহ্বান জানায়।

মধ্যস্থতাকারী দেশগুলোর এই প্রচেষ্টার পরই দুই দেশ হামলায় বিরতি দিতে সম্মত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই আলোচনার মাধ্যমে স্থগিত হওয়া সমঝোতা স্মারক আবারও পূর্ণাঙ্গভাবে পুনর্বহাল হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24