সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শেষের ঝড়ে আর্জেন্টিনা সেমিফাইনালে, প্রতিপক্ষ সেখানে ইংল্যান্ড

  • সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১০.০৮ এএম
  • ২৩ জন

শেষের ঝড়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। দশ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার লিড এনে দিলে জয়ের স্বপ্ন বুঁনতে থাকে আলবিসেলেস্তেরা। কিন্তু লড়াইয়ের ৬৭ মিনিটে স্কোর লেভেল করেন সুইজারল্যান্ডের দান এনদোয়ে। পাঁচ মিনিট বাদেই ব্রিল এম্বোলো লাল কার্ড দেখলে দশ জনে পরিণত হয়ে যায় সুইসরা। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমের ১১১ মিনিটে হুলিয়ান আলভারেসের গোলও জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ইনজুরি টাইমে জয়ের ব্যবধান বাড়িয়ে দেন লাউতারো মার্তিনেজ। শেষ চারের ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যরা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24