বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বেড়েছে রণ পরিকল্পনার পরিধি

একাত্তরের ভূমিকায় জামায়াতকে ক্ষমা চাইতে বললেন মির্জা ফখরুল

  • সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯.৩১ এএম
  • ৯১ জন

একাত্তরের ভূমিকার জন্য বাংলাদেশের কাছে জামায়াতে ইসলামীর ক্ষমতা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটিকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব বলেন, একাত্তর সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে আজকে সমস্যাগুলো হয় না। আপনারা সেটা করেননি। উপরন্তু আপনাদের নেতা গোলাম আজম সাহেব বলেছিলেন ‘একাত্তরে আমরা ভুল করি নাই’। এখনো সময় আছে ভেবে-চিন্তে দেখতে পারেন। বাংলাদেশ সম্পর্কে আপনাদের অবস্থান পরিষ্কার করেন আমাদেরকে, বাংলাদেশকে জানানো উচিত। এটা স্বীকার করে নিলে রাজনীতি করার সহজ হয়ে যাবে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে উদ্দেশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের বন্ধুরা বিভিন্নভাবে আমাদের ইগনোর করার চেষ্টা করছেন। আমাদের বিভিন্নভাবে ক্ষুব্ধ করার চেষ্টা করছেন। আমি মনে করি এ সময়টা সঠিক নয়। নিজেদের দিকেও আপনাদের ফিরে তাকানো দরকার। একাত্তর সম্পর্কে আপনারা পরিষ্কার করে বলেন না।

এ সময় বিরোধীদল থেকে কিছু একটা বলা হলে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আপনারা পরিষ্কার করে বলেন না। আমি আজ পর্যন্ত শুনেনি। কেউ শুনেনি। আপনারা এটা স্বীকার করে নিলে রাজনীতি করার সহজ হয়ে যাবে।

এনসিপিকে উদ্দেশ করে তিনি বলেন, তারা এমন একটা দলের সঙ্গে জোট করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে নাই। আমি আশা করব, তারা তাদের রাজনীতিটা আরও পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। এ নবীন রাজনীতিবিদদের অনেক ভবিষ্যৎ আছে। তারা ভালো করবে। আমরা চায় তারা ভালো করুক। এমন কোনো স্টিগমা নিয়ে তারা যেন পলিটিক্সে না থাকে, যে যারা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে অস্বীকার করে চলেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24