রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

৩-০ গোলেই জিতল ব্রাজিল

  • সময়: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০.৩৭ এএম
  • ৯ জন

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের নায়ক মাতেউস কুনহা, জোড়া গোলে ব্রাজিলকে এনে দেন স্বস্তির জয়। আর একটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।

২৩ মিনিটে প্রথম গোলের পর বিরতির আগেই দ্বিতীয় গোলও করেন কুনহা। এরপর লুকাস পাকেতার দুর্দান্ত পাস থেকে ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়ুস। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও পুরো ম্যাচজুড়েই আধিপত্য ধরে রাখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে উঠে গেছে ব্রাজিল। অন্যদিকে টানা দুই পরাজয়ে চলতি বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।

কুনহার জোড়া গোলে নতুন ছন্দে ব্রাজিল, শিরোপার দৌড়ে ফের শক্ত বার্তা সেলেসাওদের!

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24