রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

  • সময়: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০.২৯ এএম
  • ২৬ জন
সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেন শিক্ষামন্ত্রী।

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা!

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের ও যুগোপযোগী করতে সরকার বড় ধরনের পরিবর্তন আনছে।

এখন থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়েই যুক্ত হবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। এর লক্ষ্য, শিক্ষার্থীদের শুরু থেকেই কর্মমুখী ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা।

শিক্ষামন্ত্রী আরও বলেন, নতুন পাবলিক পরীক্ষা আইন কার্যকর হওয়ায় ডিজিটাল পদ্ধতিতে নকলের সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে।

তিনি জানান, শুধু উচ্চশিক্ষার দিকে সবাইকে ঠেলে দিয়ে বেকারত্ব বাড়ানো যাবে না। তাই কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

দক্ষতা, প্রযুক্তি আর কর্মমুখী শিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্মকে প্রস্তুত করতেই এই উদ্যোগ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24