মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:

ব্রাজিলের বিশ্বরেকর্ড কেড়ে নিল জার্মানি

  • সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০.০২ এএম
  • ৩১ জন

উপমহাদেশের ফুটবলভক্তদের কাছে ৭-১ স্কোরলাইনটি ‘সেভেন আপ’ নামেই বেশি পরিচিত। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে একই ব্যবধানে হারিয়ে এই স্মরণীয় অধ্যায়ের জন্ম দিয়েছিল জার্মানি। এক যুগ পর সেই জার্মানরাই আবারও ৭-১ ব্যবধানে জয়ের দেখা পেল।

রোববার রাতে হিউস্টনে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে জুলিয়ান নাগেলসমানের দল। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার নতুন রেকর্ডও নিজেদের করে নিয়েছে তারা।

ম্যাচে জোড়া গোল করেন কাই হাভার্টজ। তার দ্বিতীয় গোলটিই জার্মানিকে পৌঁছে দেয় ইতিহাসের নতুন উচ্চতায়। বিশ্বকাপে এখন জার্মানির মোট গোলসংখ্যা ২৩৯, যা ব্রাজিলের ২৩৮ গোলকে ছাড়িয়ে গেছে। এই তালিকায় তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা (১৫২), চতুর্থ ফ্রান্স (১৩৬) এবং পঞ্চম ইতালি (১২৮)।

বিশ্বকাপের ইতিহাসে সাত বা তার বেশি গোল করার কীর্তি জার্মানি গড়েছে চারবার, যা অন্য কোনো দলের নেই। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০১৪ সালে ব্রাজিলের বিপক্ষে সেই ঐতিহাসিক সেমিফাইনালে।

জুলিয়ান নাগেলসমানের অধীনে এবার দারুণ ছন্দে রয়েছে জার্মানি। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলটি এবার যেন সম্পূর্ণ নতুন রূপে ফিরেছে।

অন্যদিকে, বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাও ২১ মিনিটে লিভানো কোমেনেশিয়ার গোলে সমতায় ফিরেছিল। তবে এরপর হাভার্টজদের দুর্দান্ত আক্রমণের সামনে আর টিকতে পারেনি তারা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24