বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বেড়েছে রণ পরিকল্পনার পরিধি

হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি

  • সময়: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬.৩১ পিএম
  • ১১২ জন
ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বোন মাছুমা হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বোন মাছুমা হাদি বলেছেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিয়ে ওসমান হাদি হত্যাকাণ্ডে কারা জড়িত, তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব।

সোমবার (৮ জুন) ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা নিয়ে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত।

 

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি দ্রুত ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের পর আসামিদের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং কোনো রাষ্ট্রীয় বা রাজনৈতিক পক্ষ জড়িত ছিল কি না, তা তদন্তের আহ্বান জানান।

মাছুমা হাদি অভিযোগ করেন, বারবার চার্জশিট দাখিলের সময় পরিবর্তন হওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি ভারত থেকে মামলার আসামি শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীরকে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান।

 

সংবাদ সম্মেলন থেকে হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও অর্থের জোগানদাতাসহ সংশ্লিষ্ট সবাইকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে জাতির সামনে তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়।

এ সময় ওসমান হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24