বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

  • সময়: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০.৫১ এএম
  • ৩৯ জন

| মো রাকিবুল্যাহ সোহাগ, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে একটি সরকারি খালের দখল ও মাছ শিকারকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার খুঁটিকাটা-কাঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম, বিএনপি নেতা আশরাফ হোসেন, বিএনপি কর্মী কবির হোসেন, শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদ, শিবির কর্মী আরাফাত হোসেন, আক্তার হোসেন, নাজমা খাতুন, মোমিন মোড়ল ও লায়লা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জামায়াত নেতা শাহিন হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সংক্রান্তির খালে জাল ফেলে মাছ ধরতে শুরু করেন। এ সময় খালটি ইজারা নিয়েছেন বলে দাবি করা আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলামের পক্ষ থেকে বাধা দেওয়া হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

advertisement

অভিযোগ রয়েছে, আহতদের হাসপাতালে নেওয়ার পরও উত্তেজনা অব্যাহত থাকে। এ সময় শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদের ওপর হামলার ঘটনাও ঘটে বলে দাবি করা হয়েছে।
জামায়াত নেতা শাহিন হোসেন বলেন, খালটির ইজারার মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে ইজারা না থাকলেও সেখানে মাছ চাষ করা হচ্ছিল। স্থানীয় দরিদ্র মানুষ মাছ ধরতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

অন্যদিকে আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম দাবি করেন, তিনি খালটির পুনরায় ইজারার জন্য আবেদন করেছেন এবং পূর্ব থেকেই সেখানে মাছ চাষ করে আসছিলেন। খালে মাছ ধরতে বাধা দিলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, এতে তাদের পক্ষের কয়েকজন আহত হন।
শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির বলেন, স্থানীয় বিএনপি নেতাদের কাছ থেকে তিনি জেনেছেন, খালটিতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে বিএনপির নেতাকর্মীরাও আহত হয়েছেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সরকারি খালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে নেওয়ার পরও কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24