বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

  • সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১.৩৭ এএম
  • ২৪ জন

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি এবং মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় সাবেক এমপি বাহারের বাড়ি এবং কান্দিরপাড় এলাকায় মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে একই রাতে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এ সময় স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা বলেন, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে বিনা কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আগুন দিয়েছেন। এর প্রতিবাদে কুমিল্লায় পলাতক সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। তাদের ভাষ্য, সাধারণ মানুষ এই আগুন দিয়েছে।

এর আগে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল ‌। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্যসচিব সাহেদ পান্না, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহরাজ, সদস্যসচিব আনোয়ার হোসেনসহ মহানগরীর নেতাকর্মীরা ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24