বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন এমপি মাহমুদা মিতু

  • সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮.৪৭ এএম
  • ২৪ জন

প্রাণনাশের হুমকি পাওয়ার ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

সোমবার সন্ধ্যায় তিনি তেজগাঁও থানায় উপস্থিত হয়ে এই জিডি করেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।

এর আগে থানায় অবস্থানকালেও ফোনে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেন ডা. মিতু। তিনি এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, সোমবার দুপুর ২টার দিকে থানায় অবস্থানকালে একটি বাংলাদেশি নম্বর থেকে ডা. মিতুকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়।

এর আগে গত রোববারও জাতীয় সংসদে অবস্থানকালে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। সে সময় তাঁকে বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’ এবং ‘টুকরা টুকরা করা হবে’।

এ ছাড়া গত শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও তিনি এমন হুমকির শিকার হয়েছেন বলে ওই পোস্টে উল্লেখ করেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24