শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

হরমুজ প্রণালি খোলায় জিনপিং ‘খুব খুশি’: ট্রাম্প

  • সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯.২৩ এএম
  • ২১ জন
সংগ্রহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি খুলে যাওয়ার খবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘খুব খুশি’। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে ট্রাম্প তার আসন্ন চীন সফরের কথাও উল্লেখ করে বলেন, শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকটি হতে পারে ‘বিশেষ’ এবং ‘সম্ভাব্যভাবে ঐতিহাসিক’। তিনি বলেন, “প্রেসিডেন্ট শির সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি—অনেক কিছুই অর্জিত হবে!”

এদিকে, ইরান জানিয়েছে—হরমুজ প্রণালি পুরোপুরি নয়, বরং ‘শর্তসাপেক্ষে’ খোলা রাখা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যুদ্ধবিরতির শর্ত বজায় থাকলেই কেবল এই প্রণালি দিয়ে চলাচল সম্ভব।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ে-নিক সতর্ক করে বলেছেন—শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সামরিক জাহাজ বা বাহনের এই প্রণালি ব্যবহারের অনুমতি নেই।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com