লাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে।
এ মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জন আসামি রয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ রায় ঘোষণা করবেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গত মঙ্গলবার এক ব্রিফিংয়ে বলেন,
“আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ। তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। সারা জাতি, এমনকি বিশ্ববাসীও সেই দৃশ্য প্রত্যক্ষ করেছে।”
তিনি আরও বলেন, জাতিসংঘের প্রতিবেদনেও এই হত্যাকাণ্ডের বিষয়টি উঠে এসেছে এবং তদন্তে অকাট্য প্রমাণ পাওয়া গেছে।
প্রসিকিউশনের বিশ্বাস, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হবে এবং তারা প্রত্যাশিত রায় পাবেন।
এ মামলার ৩০ আসামির মধ্যে ২৪ জন পলাতক রয়েছেন।
পলাতকদের মধ্যে আছেন—
অন্যদিকে, মামলায় ৬ জন গ্রেফতার আছেন। তারা হলেন—
২০২৪ সালের ১৬ জুলাই, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ।
তার হত্যার ভিডিও সারা দেশে তীব্র আলোড়ন তোলে।
ভিডিওতে দেখা যায়, দুই হাত প্রসারিত করে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা আবু সাঈদের বুকে পুলিশ একের পর এক গুলি ছুড়ছে।
এই হত্যাকাণ্ডই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এবং সারা দেশে ক্ষোভ, প্রতিবাদ ও বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে।