বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হলো ভারত

  • সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯.৫৬ এএম
  • ১৪৭ জন
সংগ্রহীত ছবি

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টি–টোয়েন্টি বিশ্বকাপে এটি ভারতের তৃতীয় শিরোপা।

এর আগে ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনি–এর নেতৃত্বে প্রথমবার শিরোপা জেতে ভারত। এরপর গত আসরে রোহিত শর্মা–র নেতৃত্বে দ্বিতীয়বার ট্রফি ঘরে তোলে টিম ইন্ডিয়া। এবার সূর্যকুমার যাদব–এর নেতৃত্বে তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারতীয় দল।

রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়াম–এ অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ গড়ে।

২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারে ১৫৯ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে দুই চার ও পাঁচ ছক্কার সাহায্যে ৫২ রান করেন টিম সিফার্ট। এছাড়া ৩৫ বলে তিন চার ও দুটি ছক্কায় ৪৩ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার

ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন জসপ্রিত বুমরাহ। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ৪ উইকেট। আর ৩ ওভারে ২৭ রানে ৩ উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটারদের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় দল। সাঞ্জু স্যামসন মাত্র ৪৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় সর্বোচ্চ ৮৯ রান করেন। ফাইনালে ওঠার পথেও সেমিফাইনালে ৮৯ রান করেছিলেন তিনি। তার আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তুলেছিলেন এই ব্যাটার।

ইনিংসের শুরুতে ঝড় তোলেন অভিষেক শর্মা। তিনি মাত্র ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় করেন ৫২ রান। তিন নম্বরে নেমে ইশান কিশান ২৫ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৫৪ রান করেন।

শেষদিকে ঝড়ো ব্যাটিং করেন শিবম দুবে। মাত্র ৮ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যা ভারতের বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24