বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

রোজার আগেই নিত্যপণ্যের বাজার পুরোনো চেহারায়

  • সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৩৩ পিএম
  • ২৩০ জন

রোজা সামনে রেখে আবারও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রাজধানী ঢাকাকারওয়ান বাজারহাতিরপুলসহ বিভিন্ন বাজারে বেগুন, লেবু, কলা, শসা ও কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এক সপ্তাহে বেগুনের দাম প্রায় দ্বিগুণ হয়ে কেজিতে ১০০–১৫০ টাকা, কাঁচামরিচ ১৪০–১৮০ টাকা এবং লেবুর হালি ৮০–১০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগিও বেড়ে কেজিতে ১৯০–২০০ টাকা হয়েছে।

বিক্রেতারা বলছেন, সরবরাহ কম ও চাহিদা বেশি থাকায় দাম বাড়ছে। তবে ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকি দুর্বল হওয়ায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, প্রশাসনিক নজরদারির অভাবেই দাম নিয়ন্ত্রণে নেই।

রাজধানীর বাইরে বগুড়া, কিশোরগঞ্জ, সিলেট, নওগাঁময়মনসিংহসহ বিভিন্ন জেলাতেও একই চিত্র দেখা গেছে। কোথাও লেবুর দাম তিন গুণ, কোথাও বেগুন আড়াই গুণ পর্যন্ত বেড়েছে।

ব্যবসায়ীদের দাবি, রমজানের শুরুতে অতিরিক্ত চাহিদা ও সরবরাহ ঘাটতিই দাম বৃদ্ধির প্রধান কারণ। তবে দ্রুত বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

তথ্য: সমকাল

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24