বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ঘূর্ণিঝড় ও ৭টি তাপপ্রবাহের শঙ্কা

  • সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.০৯ পিএম
  • ১০১ জন

শীতের বিদায় আর বসন্তের আগমনে নতুন করে জেগে উঠেছে প্রকৃতি। নতুন শুরুতে প্রকৃতিতে বৃষ্টির ধারা নামবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

ফেব্রুয়ারির শুরুতে দেয়া তিন মাস মেয়াদি জলবায়ু বার্তার তথ্যমতে মাসের শেষ দিকে শিলা ও বজ্রবৃষ্টি হতে পারে। আর তিন মাসের বিভিন্ন সময়ে, অর্থাৎ এপ্রিলের মধ্যে আরো বেশ কয়েকদিন শিলা ও বজ্রবৃষ্টি হতে পারে।

আর তিন মাসের শেষের দিকে দেশে ৩-৫ টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) / মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া আবহাওয়া দপ্তর বলছে এপ্রিলের মধ্যে সাগরের অবস্থাও বেশ কয়েকবার উত্তাল হয়ে উঠতে পারে। এ সময়ের মধ্যে ২-৩টি লঘুচাপ সৃষ্টির শঙ্কা রয়েছে। যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এছাড়া সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24