বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

হানিয়া আমিরের দুর্দান্ত কামব্যাক “Meri Zindagi Hai Tu”

  • সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ১১.৩৩ এএম
  • ২৪৬ জন
ছবি: সংগ্রহীত

এক বছর পর নতুন ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে ফেলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। আরেক পাকিস্তানি সেনসেশন বিলাল আব্বাস খানের বিপরীতে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালে দেখা যাচ্ছে তাকে। প্রচারের শুরু থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল এই সিরিয়াল।

পাকিস্তানের গণ্ডি পেড়িয়ে বাংলাদেশ ও ভারতেও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সিরিয়ালটি। বিরতির পরও যে হানিয়ার জনপ্রিয়তায় ভাটা পড়েনি, তা আবারও প্রমাণ করেছেন তিনি। এর আগে ২০২৪ সালে ‘কাভি মে কাভি তুম’–এ অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন অভিনেত্রী।

আইরা ও কাময়ার চরিত্রে এই নতুন জুটির পর্দার রসায়ন শুরু থেকেই দর্শকের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের অভিনয় ও রোমান্টিক মুহূর্ত নিয়ে প্রশংসা থামছে না।

তবে সব প্রশংসার মধ্যেও কিছু সমালোচনা রয়েছে। গল্পের ধীরগতির উপস্থাপন ও অতিরিক্ত ফ্ল্যাশব্যাক ব্যবহারে একাংশ দর্শক মনে করছেন, চিত্রনাট্য আরও সংক্ষিপ্ত হলে সিরিয়ালটি আরও উপভোগ্য হতো। তবুও সব মিলিয়ে, ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ এখন দর্শক মহলে আলোচনার শীর্ষে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24