বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ইন্দোনেশিয়ার সুমাত্রায় নৌকাডুবে ১১ জন নিখোঁজ

  • সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১০.৪৯ এএম
  • ২০০ জন

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের মেন্তাওয়াই দ্বীপপুঞ্জের কাছে একটি নৌকা ডুবে নিখোঁজ রয়েছে ১১ জন। মঙ্গলবার আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বৈরি আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নৌকায় থাকা ১৮ জনের মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

নৌকাটি মেন্তাওয়াই দ্বীপপুঞ্জের সিকাকাপ থেকে তুয়াপেজাতের দিকে যাচ্ছিল। পথে স্থানীয় সময় সোমবার বেলা ১১টায় নৌ্কাটি ডুবে যায়। নৌকার ১৮ জন যাত্রীর মধ্যে ১০ জন ছিলেন স্থানীয় সরকারি কর্মকর্তা।

মেন্তাওয়াইয়ে অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান রুদি বলেন, ‘আমাদের লক্ষ্য হল দুর্ঘটনাস্থলের আশেপাশের পুরো এলাকা তল্লাশি করে নিখোঁজ সবাইকে খুঁজে বের করা।’

তবে তিনি নৌকাডুবির কোনো কারণ উল্লেখ করেননি। প্রায় ১৭,০০০ দ্বীপের দেশটিতে সামুদ্রিক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। যার অন্যতম প্রধান কারণ নিরাপত্তার মানের দুর্বলতা অথবা বৈরি আবহাওয়া।

গত ৩ জুলাই জনপ্রিয় পর্যটন দ্বীপ বালিতে ৬৫ জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে যায়। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়।

এছাড়া মার্চ মাসে, বালিতে ১৬ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এতে অস্ট্রেলিয়ার এতক নাগরিক মারা যান এবং কমপক্ষে একজন আহত হন।

২০১৮ সালে, সুমাত্রা দ্বীপে একটি ফেরি ডুবে ১৫০ জনেরও বেশি মানুষ মারা যায়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24