মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

তাপপ্রবাহ থাকতে পারে আরও ৩ দিন

  • সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০.১৫ এএম
  • ৪২৫ জন

তাপপ্রবাহে পুড়ছে দেশ। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে ৪৯ জেলায়। চলমান এ তাপপ্রবাহ আরও ৩ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতোমধ্যে সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। টানা ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24