বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

ডান-বাম উভয় রাজনীতিবিদের সমর্থন ড. ইউনূসকে

  • সময়: সোমবার, ২৬ মে, ২০২৫, ৯.১৩ এএম
  • ১৫৬ জন

ডান-বাম উভয় রাজনৈতিক শিবির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছে। সব দল প্রায় অভিন্ন সুরে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ করে বলেছে, আপনার পদত্যাগ কেউ-ই চায় না। আপনি না থাকলে সংস্কার, বিচারসহ সার্বিক বিষয় যতটুকু এগিয়েছে, তার সবই ভেস্তে যাবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপ হবে। দলগুলো দায়িত্ব পালনে সরকারের পাশে থেকে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছে।

স্বস্তিকর পরিবেশ হলেই নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করবেন দলগুলোকে এমন আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রুতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির প্রতি পুরোপুরি বিশ্বাস রেখে রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন, জুনের পর তিনি (ড. ইউনূস) এক ঘণ্টাও থাকবেন না। এর আগেই তিনি নির্বাচন শেষ করবেন। ওনার সঙ্গে কথা বলে আমাদের ভেতরকার ভয় কেটে গেছে।

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিংয়ে বলেন, রাজনৈতিক দলগুলোর নেতারা ড. ইউনূসকে সমর্থন জানিয়েছেন। তার রিফর্ম, বিচার ও নির্বাচনি কার্যক্রমের জন্য তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন। তারা প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24