বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

নেইমারের আনন্দের দিনে সান্তোসের বিদায়

  • সময়: শনিবার, ২৪ মে, ২০২৫, ৯.৫০ এএম
  • ২২৫ জন

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। তার মাঠে ফেরাটা সান্তোসের জন্য ছিল আনন্দের। কিন্তু দিনটা রাঙাতে পারল না সান্তোস। ব্রাজিলিয়ান কাপের তৃতীয় রাউন্ডে সিএরবি’র সঙ্গে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে ছিটকে গেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডে সিআরবি ও সান্তোসের প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে। দ্বিতীয় লেগে বৃহস্পতিবার (২২ মে) গোল করতে পারেনি কোনো দলই। তাতে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া এই আসরের ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে জিতে যায় সিআরবি।

এই ম্যাচে সান্তোসের পরাজয়ের থেকেও বেশি আলোচনায় ছিল নেইমারের মাঠে ফেরা। গত ১৬ এপ্রিল ব্রাজিলিয়ান লিগে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে চোটে পড়েন নেইমার। সেই চোট কাটিয়ে ফেরার ম্যাচে তেমন আলো ছড়াতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচের শুরু থেকেই দুই দল সমান তালে লড়াই করে যায়। দুই দলই দুটি করে সুবর্ণ সুযোগ হারায়। দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে মাঠে নামেন নেইমার। ১২ বছর পর কোপা দো ব্রাজিলে খেলতে নামলেন ৩৩ বছর বয়সী তারকা।

মাঠে নেমেই ভালো দুটি সুযোগ তৈরী করে দেন নেইমার। কিন্তু তা কাজে লাগাতে পারেননি সতীর্থরা। শেষ দিকে দলকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন। বক্সের ভেতর একটু কারিকুরি করে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে আচমকা শট নেন তিনি। কিন্তু দারুণ দক্ষতায় তার সেই শট রুখে দেন সিআরবি’র গোলকিপার। অবশ্য টাইব্রেকারে গোল করেন নেইমার।

সান্তোসের পরের ম্যাচ ব্রাজিলিয়ান লিগে। ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা দলটি আগামী রোববার (২৫ মে) আবারো মাঠে নামবে। সেই ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে নেইমারকে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24