দেশজুড়ে একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। আজ মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত চলবে এ মেলা। জাতীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও একযোগে আয়োজন করা হয়েছে এই কর্মসূচির।
এবারের মেলার মূল প্রতিপাদ্য— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।
ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে।