শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় থালাপতি বিজয় ১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সারাদেশে ২৪ ঘণ্টায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু চূড়ান্ত সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠাকুরগাঁওয়ে সরকারি হাসপাতালে ওষুধ সংকট, বাইরে ছুটছেন রোগীরা ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার শাহজালালে সক্রিয় হয়ে উঠেছে ‘বডি কন্ট্রাক্ট সিন্ডিকেট’ ইরানে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যরাতে তিতুমীর কলেজে ছাত্রীদের বিক্ষোভ, ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে উত্তাল

সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় থালাপতি বিজয়

  • সময়: শনিবার, ৯ মে, ২০২৬, ৯.২১ এএম
  • ১২ জন

তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড় নিয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম-এর (টিভিকে) সরকার গঠনের প্রক্রিয়া। প্রয়োজনীয় সমর্থন না থাকায় আজ শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ নেওয়ার সম্ভাবনা নেই বলে রাজভবন সূত্রে জানা গেছে।

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা হলো ১১৮। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করে। তবে গতকাল শুক্রবার বিকেলে রাজ্যপাল আর ভি আরলেকারের সঙ্গে দেখা করে বিজয় ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবি করেন।

সূত্র জানায়, রাজ্যপাল বিজয়কে ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থনের শর্ত দিয়েছিলেন। কিন্তু বিজয় সেই শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন। বর্তমানে তার পক্ষে ১১৬ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে জানা গেছে।

এদিকে বিজয়ের সম্ভাব্য দুই মিত্র দল আইইউএমএল এবং টিটিভি দিনাকরণের এএমএমকে তাকে সমর্থন না করার বিষয়টি স্পষ্ট করেছে।

আইইউএমএল একটি চিঠি দিয়ে জানিয়েছে, তারা টিভিকে নেতৃত্বাধীন জোটের অংশ নয়।

অন্যদিকে এএমএমকে রাজ্যপালকে চিঠি দিয়ে এআইএডিএমকে-কে সরকার গঠন করতে দেওয়ার অনুরোধ জানিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে কংগ্রেস তাদের পাঁচজন বিধায়ককে হায়দরাবাদে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। সিপিআই এবং সিপিএম বিজয়ের দলকে বাইরে থেকে সমর্থনের ঘোষণা দিলেও সরকারে অংশ নেবে না বলে জানিয়েছে।

টিভিকে বিধায়ক মেরি উইলসন অবশ্য এখনো আশাবাদী। তিনি বলেন, `বিজয়ই মুখ্যমন্ত্রী হবেন, শুধু পাঁচ বছরের জন্য নয়, ভবিষ্যতের জন্যও। আজ গভীর রাতের মধ্যেই আপনারা খবর পেয়ে যাবেন।’

দীর্ঘ ৬২ বছর পর ডিএমকে এবং এআইএডিএমকে-র আধিপত্য ভেঙে বিজয় নির্বাচনে বড় জয় পেলেও সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে কোনো হস্তক্ষেপের দাবি অস্বীকার করে জানিয়েছে, এটি একটি খণ্ডিত রায় এবং গণতান্ত্রিক নিয়মেই সব সমাধান হবে।

সূত্র: এনডিটিভি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24