বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২.৫০ পিএম
  • ১৭ জন
স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের (সেনা, নৌ ও বিমান বাহিনী) পর্যায়ক্রমে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৭ মে) সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার রয়েছে এবং পুলিশ বাহিনীর কার্যক্রমও স্বাভাবিক ও গতিশীল হয়েছে। তাই দীর্ঘদিন মাঠ পর্যায়ে সেনাবাহিনীর দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা নেই। এ কারণে ধাপে ধাপে সেনা সদস্যদের প্রত্যাহারের বিষয়ে কাজ চলছে।

তবে কী প্রক্রিয়ায় এবং কখন এই প্রত্যাহার কার্যকর হবে, তা আলোচনা সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে পাথর উত্তোলন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পরিবেশ রক্ষা করে পাথর উত্তোলন ও সংরক্ষণের লক্ষ্যে সিলেট বিভাগের কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটি কোন এলাকা থেকে, কত গভীর থেকে এবং কী পরিমাণ পাথর উত্তোলন করা যাবে, সে বিষয়ে সুপারিশ দেবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24