বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ

  • সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১.৪১ এএম
  • ১৩ জন
নিউজ ডেক্স | সংগ্রহীত ছবি

ডিজেলের দাম বৃদ্ধিকে অজুহাত করে সরকারি অনুমোদন ছাড়া কোনোভাবেই বাসভাড়া বাড়ানো যাবে না—এমন কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। বুধবার (২২ এপ্রিল) মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সরকারিভাবে ভাড়া পুনর্নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিদ্যমান ভাড়ার অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

তবে একই সঙ্গে পরিবহণ খাতের বিদ্যমান সংকটের কথাও তুলে ধরা হয়েছে বিবৃতিতে। উল্লেখ করা হয়, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ডলারের ঊর্ধ্বগতির কারণে গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচও বেড়ে গেছে।

এ অবস্থায় পরিবহণ খাতকে লোকসান থেকে রক্ষা করতে দ্রুত বাস্তবসম্মত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে মালিক সমিতি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24