শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

ঘন ঘন লোডশেডিং: বিটিআরসি কার্যালয়ে জরুরি বৈঠক আজ

  • সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১.৪৬ এএম
  • ১৫৭ জন

চলমান জ্বালানি সংকটে টেলিযোগাযোগ সেবা সচল রাখতে জরুরি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করতে জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নিতে বুধবার (২২ এপ্রিল) যৌথ সভা ডেকেছে সংস্থাটি।

বর্তমানে জ্বালানি তেলের ঘাটতি ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে টেলিকম টাওয়ার ও নেটওয়ার্ক সার্ভারগুলো ব্যাহত হচ্ছে। এতে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায় বিঘ্ন সৃষ্টি হয়ে গ্রাহকসেবায় নেতিবাচক প্রভাব পড়ছে।

এ পরিস্থিতিতে মোবাইল অপারেটর ও টাওয়ার অবকাঠামো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো উদ্বেগ জানিয়েছে। টেলিযোগাযোগ খাতে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বিত উদ্যোগ নিয়েছে বিটিআরসি।

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় মোবাইল নেটওয়ার্ক, ডাটা সেন্টার ও কোর নেটওয়ার্ক সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), মোবাইল অপারেটর, এনটিটিএন, টাওয়ার কোম্পানি এবং অ্যামটবের প্রতিনিধিরা অংশ নেবেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24