রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

হামের চতুর্মুখী প্রাদুর্ভাব, দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা

  • সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮.৫৩ এএম
  • ১২৯ জন
সংগ্রহীত ছবি

হাম পরিস্থিতি: এক মাসে ২১৩ শিশুমৃত্যু, উদ্বেগে দেশ

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে এক মাস তিন দিনে মোট শিশুমৃত্যু দাঁড়িয়েছে ২১৩-এ। একই সময়ে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৪০৯ জন, যা বেসরকারি হিসাবে আরও বেশি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, টিকা সংকট, মাঠপর্যায়ে সরবরাহ ব্যাহত হওয়া, জনবল ঘাটতি ও দীর্ঘদিন বিশেষ টিকাদান কর্মসূচি না থাকার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। নিয়মিত টিকার আওতার বাইরে থাকা ১০-১৫ শতাংশ শিশুই এখন বড় ঝুঁকিতে পড়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়মতো টিকা না দেওয়ার গাফিলতিই এই সংকটের মূল কারণ। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ সাড়ে পাঁচ বছর হাম-রুবেলার বিশেষ ক্যাম্পেইন না হওয়ায় বিপুলসংখ্যক শিশু টিকার বাইরে থেকে গেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ৯ মাসের কম বয়সি শিশুদের মধ্যেই সংক্রমণ বেশি দেখা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা পরিস্থিতিকে ‘জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত ৩,২৭৮ জন এবং সন্দেহভাজন রোগী ২২ হাজার ৪০৯ জন। এ সময় নিশ্চিত হামে ৩৫ জন এবং সন্দেহজনক হামে ১৭৮ জনের মৃত্যু হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24