বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

বাংলাদেশে প্রথমবারের মতো ‘বিটিকেজি এক্সপো’

  • সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৯.৫৫ এএম
  • ১৩৭ জন

বাংলাদেশে প্রথমবারের মতো গার্মেন্টস ও টেক্সটাইল খাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের বৃহৎ প্রদর্শনী ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের দ্রুত বিকাশমান পোশাক শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি কো. লিমিটেড।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এক্সপোতে প্রায় ৩০টি দেশের ৯০০ প্রদর্শক অংশ নেবে। এর মধ্যে বাংলাদেশ, কানাডা, চীন, বেলজিয়াম, ফ্রান্স, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত উল্লেখযোগ্য ।

মোট ১ হাজার ২০০টিরও বেশি বুথ নিয়ে সাতটি প্রদর্শনী হলে প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই আয়োজন বিস্তৃত থাকবে। এই বৃহৎ পরিসরের আয়োজন বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের প্রতি বৈশ্বিক আগ্রহের প্রতিফলন।

বাংলাদেশের তৈরি পোশাক খাত দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে এই খাত থেকে প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮১.৪৯ শতাংশেরও বেশি। জাতীয় জিডিপিতে এই খাতের অবদান প্রায় ১২–১৩ শতাংশ এবং এতে সরাসরি কর্মসংস্থান হয়েছে ৪০ লক্ষাধিক মানুষের। বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহ করছে।

এই প্রেক্ষাপটে ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক নির্মাতা, প্রযুক্তি সরবরাহকারী এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি এবং বৈশ্বিক প্রবণতা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করবেন। এর ফলে উৎপাদন দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা আরো শক্তিশালী হবে।

এছাড়া এই প্রদর্শনীতে নেটওয়ার্কিং, যৌথ উদ্যোগ এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে; যা দেশের পোশাক শিল্পের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিকে আরো ত্বরান্বিত করবে।

প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্টস ভ্যালু চেইনের বিভিন্ন ধাপের যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শিত হবে। এর মধ্যে থাকবে টেক্সটাইল মেশিনারি, ডাই ও কেমিক্যালস, নিটিং ও বয়ন যন্ত্র, এমব্রয়ডারি মেশিন, কাটিং ও সেলাই যন্ত্র, ওয়াশিং ও ড্রাই ক্লিনিং প্রযুক্তি, টেস্টিং ইকুইপমেন্ট এবং বিভিন্ন ধরনের সহায়ক যন্ত্রপাতি ও উপকরণ।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ শুধু বাংলাদেশের পোশাক শিল্পকে আরো শক্তিশালী করবে না, বরং প্রযুক্তিগত উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন করবে।

আন্তর্জাতিক অংশগ্রহণ, বৃহৎ আয়োজন এবং উদ্ভাবনমুখী দৃষ্টিভঙ্গির কারণে ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের জন্য একটি ঐতিহাসিক ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24