সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

কন্টেন্ট ক্রিয়েটর ফাহিম মিরপুর চিড়িয়াখানা থেকে আটক

  • সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৬.৪৩ পিএম
  • ২২ জন
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে ঘিরে ধরে আটক করেছেন একদল শিক্ষার্থী। রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনাটির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের দাবি, আর এস ফাহিমের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং অতীতে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান কিংবা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে ঘিরে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানায়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দিয়েছেন এবং পুলিশ আসার পর তাকে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে। এ সময় ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশপাশে উৎসুক জনতার ভিড়ও দেখা যায়।

ঘটনার খবর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চিড়িয়াখানা এলাকার সামনে বেশ কিছু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আর এস ফাহিমকে ঘিরে রেখেছেন।

এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরলে নিরাপত্তার স্বার্থে আর এস ফাহিমকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা বা আইনি অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com