বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিওবার্তা নেতানিয়াহুর

  • সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯.২৬ এএম
  • ১১৯ জন
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

মৃত্যুর গুঞ্জনের মধ্যেও প্রকাশ্যে না এসে ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধাপরাধে অভিযুক্ত এই নেতা ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত নিয়ে কথা বলেন এবং যুদ্ধ পরিচালনায় বিপুল অর্থের প্রয়োজন হবে বলে উল্লেখ করেন। এজন্য তিনি বিশেষ বাজেট ঘোষণার পরিকল্পনার কথাও জানান।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, “এ নিয়ে কোনো সন্দেহ নেই যে আমাদের যুদ্ধ শুরু করতে হয়েছে। কিন্তু একটি বড় বাস্তবতা হলো—যুদ্ধ চালাতে বিপুল অর্থের প্রয়োজন হয়, অনেক অর্থ।”

তিনি আরও বলেন, “এই কারণেই আমাদের একটি বিশেষ বাজেট দরকার। প্রতিরক্ষা খাত এবং চলমান যুদ্ধের ব্যয় মেটাতে কয়েক বিলিয়ন শেকেল বরাদ্দ প্রয়োজন হবে।”

এদিকে গত ১০ দিনে ইরানের নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দুই হাজার ৩৩৯ জন। এর মধ্যে বর্তমানে ৯৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার এক বিবৃতিতে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুধু গত ২৪ ঘণ্টাতেই ইরানের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও ১৯১ জন।

সূত্র: টাইমস অব ইসরাইল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24