শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া

  • সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২.০১ পিএম
  • ১৪২ জন
কিম জং উন। ছবি: সংগৃহীত

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরান–এর ওপর এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং সম্পূর্ণ অবৈধ। একই সঙ্গে নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করার ঘটনাকে ‘ইরানিদের পছন্দের প্রতিফলন’ বলে উল্লেখ করেছে দেশটি।

বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়–এর এক মুখপাত্র এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি বলেন, ইরানে হামলার ঘটনায় তারা তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছে। ইসরাইলযুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। ইরানে অবৈধ হামলার মাধ্যমে তারা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।

মুখপাত্র আরও বলেন, অন্য দেশের সরকারকে হুমকি দেওয়া বা হামলার মাধ্যমে হেনস্তা করা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয়।

এদিকে উত্তর কোরিয়া জানিয়েছে, অ্যাসেম্বলি অব এক্সপার্টস যে নতুন সুপ্রিম লিডার নির্বাচন করেছে, তাকে তারা সম্মান জানায়। তাদের মতে, এই নির্বাচনের মধ্য দিয়ে ইরানিদের ইচ্ছাই প্রতিফলিত হয়েছে।

সূত্র: CNN

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24