বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

নির্বাচন শেষ হতে না হতেই পরিবহণে চাঁদাবাজি. সাভারের আশুলিয়ায়

  • সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.০৫ এএম
  • ১৯৫ জন
ছবি: সংগ্রহীত

নির্বাচন শেষ হতে না হতেই পরিবহনে চাঁদাবাজি শুরু হয়ে গেছে।  শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী পরিবহণগুলো থেকে চাঁদা নেওয়ার সময় অপ্রীতিকর ঘটনার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়।

দেখা যায়, বেশ কিছু যুবক নিজেদের বিএনপির কর্মী বলে পরিচয় দিয়ে চাঁদা চাইলে জনগণ তাদের ধাওয়া দেয় ও একজনকে গণধোলাই দেয়। এ সময় অন্যান্য চাঁদাবাজরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন জানায়, সোহাগ পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার সময় বাসের চালক হেলপাররা প্রতিবাদ করলে তারা নিজেদের বিএনপির কর্মী পরিচয় দেয়। এ সময় বাসের যাত্রীরাও নেমে এসে তাদের আটকের চেষ্টা করলে কয়েকজন পালিয়ে যায়। পরে তাদের এক পাতি নেতাকে জনতা উত্তম মাধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় পরিবহণ সেক্টরে হঠাৎ করেই আতঙ্ক  ছড়িয়ে পড়লে আশুলিয়া পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার রাত ১০টায় বলেন, রাতে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে এ ধরনের একটি খবর পাওয়ার পর আমি দ্রুত পুলিশ ফোর্স পাঠাই। কিন্তু চাঁদাবাজির সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, এলাকার বিএনপি নেতারাও তাদের চেনেন না বলে জানিয়েছেন।

তবে এ ধরনের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হলে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পায়। ফুটেজ দেখে চাঁদাবাজকে শনাক্ত করার চেষ্টা করা হবে বলে পুলিশ জানায়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24