বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ইরানে সরকার পতনে চূড়ান্ত যুদ্ধে নামছেন প্রিন্স পাহলভি

  • সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ২.৩৯ পিএম
  • ২০১ জন
ছবি: সংগ্রহীত

ইরান সরকারের নেতৃত্বের অবসান ঘটাতে চূড়ান্ত যুদ্ধে নামার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। চলতি সপ্তাহে জেরুজালেম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে এমন ঘোষণা দিয়েছেন মার্কিন সমর্থিত নির্বাসিত এই ইরানি প্রিন্স।

রেজা পাহলভি বলেছেন, ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুতে ইরানি জনগণ ইতোমধ্যেই সাহসের সঙ্গে রাস্তায় নেমেছে, যেমনটি তারা আগেও অনেকবার করেছে, তবে এবার আগের চেয়েও বেশি সাহসী তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ইরান হামলার প্রেক্ষাপটে রেজা পাহলভি বলেছেন, ইরানের ভবিষ্যৎ চূড়ান্তভাবে ইরানিদের মাধ্যমেই নির্ধারণ করা উচিত। তবে নির্বাসিত এই প্রিন্স ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাতে বিদেশি সাহায্যের আহ্বান জানিয়েছেন।

জেরুজালেম পোস্টকে পাহলভি আরও বলেছেন, আমার উদ্দেশ্য স্পষ্ট: বেসামরিক নাগরিকদের রক্ষা করা, দমন-পীড়ন কমানো, ইরানিদের পুনর্গঠিন, সংগঠিত এবং সর্বশেষে এই জালিম শাসনকে পরাজিত করা।

গত ডিসেম্বরে ইরানি সরকারের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভে ইরানে অন্তত ৩৩ হাজার বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা সংস্থাগুলোর।

এদিকে ইরানে হামলা ও দেশটির শাসনব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ইরানও জানিয়েছে, তারা প্রস্তুত পাল্টা হামলা চালানোর জন্য।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24