বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

নির্বাচন ঘিরে আশুলিয়ায় কঠোর অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার

  • সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৯.৫৬ এএম
  • ৯৩ জন
এমদাদ হোসেন ধামরাই প্রতিনিধি:

নির্বাচনী সময়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়ায় গভীর রাতে চালানো এক অভিযানে চিহ্নিত সন্ত্রাসীর বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশ সাম্প্রতিক সময়ে অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১২ টায় আশুলিয়া থানাধীন পূর্ব ডেন্ডাবর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ধামসোনা ইউনিয়নের পূর্ব ডেন্ডাবর এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. আলামিন ওরফে কালুর (২৮) বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি রিভলবার, একটি সুইচ গিয়ার, ৮ পিস ইয়াবা, নগদ ৬০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আলামিন ওরফে কালু কৌশলে পালিয়ে যায়। সে আশুলিয়া থানাধীন পূর্ব ডেন্ডাবর এলাকার আসলাম মন্ডলের ছেলে। পুলিশ জানিয়েছে, পলাতক এই সন্ত্রাসীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার মানবজমিনকে বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক চিহ্নিত সন্ত্রাসীর বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে, অভিযুক্ত পলাতক থাকলেও তাকে ধরতে কাজ করছে পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অস্ত্র ও মাদকের বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24