শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

  • সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১১.২২ এএম
  • ১০৬ জন

| মোঃ রাকিবুল্লাহ সোহাগ, শ্যামনগর, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় যৌথবাহিনীর (সেনাবাহিনী ও বিজিবি) একটি বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শ্যামনগর উপজেলার নিদয়া গ্রামের মোঃ হাবিবুর রহমান (পিতা—লিয়াকত হোসেন) নিজ বসতবাড়িতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র মজুত রেখে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই শেষে কালিগঞ্জ সেনা ক্যাম্প ও ১৭ বিজিবির সমন্বয়ে আজ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটে তার নিজ বাসস্থানে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে যৌথবাহিনী মোঃ হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় তার বাড়ির সামনের ধানের গোলার ভেতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বসতঘরের ভেতর থেকে বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পরবর্তীতে আজ সকাল আনুমানিক ০৮টা ৩০ মিনিটে আটককৃত আসামীকে উদ্ধারকৃত অস্ত্র ও আলামতসহ ১৭ বিজিবির মাধ্যমে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আটককৃত আসামীর বিবরণ:-
নাম: মোঃ হাবিবুর রহমান
পিতা: লিয়াকত হোসেন
গ্রাম: নিদয়া
ডাকঘর: আজাদনগর
থানা: শ্যামনগর
জেলা: সাতক্ষীরা

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com