| মোঃ হুমায়ুন কবির, ঢাকা
২৬ জানুয়ারি ২০২৬ তারিখে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এক ‘প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশাল অঞ্চল ও জনাব ফারজানা ইসলাম, পুলিশ সুপার, বরিশাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার জনাব মোঃ খায়রুল আলম সুমন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও গণভোেট সম্পন্ন করার লক্ষ্যে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।