বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

আইন অনুযায়ী ভোটাধিকার পেলেন কুড়িগ্রাম কারাগারের ১২ বিচারাধীন বন্দী

  • সময়: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১০.৩০ এএম
  • ২০১ জন

| মোঃ নাজিমুল ইসলাম, কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা কারাগারে ১২ বিচারাধীন বন্দীর ভোটাধিকার নিশ্চিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলা কারাগারে থাকা ১২ জন বিচারাধীন বন্দী কারাগার থেকেই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। দণ্ডপ্রাপ্ত না হওয়া এবং ভোটার তালিকায় নাম থাকায় আইন অনুযায়ী তাদের ভোটার হিসেবে গণ্য করা হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে বন্দীদের তথ্য যাচাই-বাছাই শেষে ১২ জনের ভোটার তথ্য সঠিক পাওয়া গেছে। তারা নিজ নিজ এলাকায় ভোটার হিসেবে নিবন্ধিত থাকায় এবং ভোটদানে আইনগত কোনো বাধা না থাকায় নির্বাচনের দিন ভোট প্রয়োগ করতে পারবেন।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এজি মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে বন্দীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটগ্রহণের দিন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসব বন্দীকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে পোস্টাল ব্যালট বা নির্বাচন কমিশন নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।
কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসের একটি সূত্র জানায়, যারা দণ্ডপ্রাপ্ত নন এবং ভোটার তালিকাভুক্ত রয়েছেন, তাদের ভোটাধিকার আইনগতভাবে সংরক্ষিত। সে অনুযায়ী কারাগারে থাকা ভোটারদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কারা কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বন্দীরাও দেশের নাগরিক। আইন যাদের ভোটাধিকার দিয়েছে, তা বাস্তবায়নে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।
এদিকে মানবাধিকারকর্মীরা মনে করছেন, বন্দীদের ভোটাধিকার নিশ্চিত করা গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা। এতে বোঝা যায়, রাষ্ট্র সবার সাংবিধানিক অধিকার রক্ষায় সচেতন ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে নির্বাচন প্রস্তুতি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠী, চরাঞ্চলের ভোটার এবং বিশেষ শ্রেণির ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24