বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

পাঁচবিবি পৌর এলাকায় ধানের শীষের পক্ষে শামীমের নেতৃত্বে বিশাল মিছিল

  • সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৭.৪৫ পিএম
  • ২৬৮ জন
ছবি: মোঃ আজাদ আলী

| মোঃ আজাদ আলী , পাঁচবিবি জয়পুরহাট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে পাঁচবিবি পৌরসভার কয়েক হাজর মহিলা , পুরুষ কর্মী ও সমর্থকদের এক বিশাল মিছিল পাঁচবিবি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেছে । এই মিছিলটির নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল । মিছিলে যোগ দিতে দুপুরের পর থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে দলে দলে নারী পুরুষ মহীপুর সড়কের পাশে মাস্টারমাইন্ড স্কুল প্রাঙ্গণে সমেবেত হতে থাকে । পরে বিকেলে স্লোগানে স্লোগানে মুখরিত মিছিলটি শহরের সোনালী ব্যাংক মোড় , তিন মাথা , পাঁচ মাথা ও স্টেশন রোড প্রদক্ষিন শেষে পুনুরায় মাস্টারমাইন্ড স্কুলে গিয়ে শেষ হয় । মিছিলে উপস্হিত ছিলেন , উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল, সম্পাদক লিয়াকত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব আবুল হোসেন , উপজেল ছাত্র দলের সাবেক সম্পাদক সাজ্জাদ হোসেন , যুবদলের সাবেক সহসভাপতি হারুনুর রশিদ সজল পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি সামসুজ্জামান সোহেল । মিছিল চলাকালে মাসুদ রানা প্রধান মিছিলে উপস্হিত হয়ে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা প্রদান করেন ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24