বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর

  • সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৯.২২ এএম
  • ২৩৬ জন

পটুয়াখালী-৩ আসন (দশমিনা-গলাচিপা) থেকে আওয়ামী লীগের সাধারণ ভোটার, কর্মী-সমর্থক ও সংখ্যালঘু জনগোষ্ঠী আগামী দিনে গণঅধিকার পরিষদকে তাদের নিরাপদ রাজনৈতিক আশ্রয়স্থল হিসেবে বেছে নেবে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “পটুয়াখালী-৩ আসনের রাজনীতিতে জয়-পরাজয়ের ক্ষেত্রে আওয়ামী লীগের সাধারণ ভোটাররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আর কোনো দলে নয়, গণঅধিকার পরিষদের দিকেই ঝুঁকছে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও চরমোনাইপন্থী—সব রাজনৈতিক ধারার মানুষ আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সিদ্দিক আহমেদ মোল্লা ও ডা. গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিলন মিয়া, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গণফোরাম নেতা মাহামুদুল্লাহ মধু, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা সজিব এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন।

এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠন, গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24