বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

মোস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা, আইসিসির চিঠি

  • সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ১০.০৫ এএম
  • ২৫২ জন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ হয়ে পড়েছে আরও অনিশ্চিত। অন্তত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কথায় সেটাই জানা গিয়েছি। তিনি জানান, আইসিসি এক চিঠিতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে।

সেখানে তিনটি বিষয় আছে বলে উল্লেখ করে তিনি বলেন, মোস্তাফিজুর রহমান দলে থাকলে বাড়বে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা। এছাড়া বাকি দুইটি কারণ হলো- সমর্থকরা বাংলাদেশের জাতীয় পতাকা অথবা জার্সি পরে ঘোরাফেরা করলে এবং নির্বাচন ঘনিয়ে এলে বাড়বে নিরাপত্তা শঙ্কা। আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে জানানো এই তিন শঙ্কার কারণে বাংলাদেশ দলের ভারতে খেলা হবে না বলে জানান আসিফ নজরুল।

সোমবার বাফুফে ভবনের সাংবাদিকদের এই কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে উনারা যদি বাংলাদেশের জাতীয় পতক জাতীয় যে জার্সি আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা পড়ে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলে নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।’

তিনি আরও যোগ করেন, ‘আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনরকম পরিস্থিতি নাই।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24