বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

রাফিনহার জোড়া গোলে সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

  • সময়: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৩.৩৩ পিএম
  • ২৬৯ জন

এল ক্লাসিকোর ঝাঁজ বলতে যা বোঝায় তার পুরোটাই দেখা গেল ম্যাচে। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মোহগ্রস্ত করে রাখল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মোহ ভাঙল বার্সেলোনার শিরোপা জয়ের উদযাপনে। স্প্যানিশ সুপার কাপ নিজেদের কাছেই রেখে দিল কাতালানরা। রোমাঞ্চকর এক লড়াইয়ে রাফিনহার জোড়া গোলে তারা রিয়ালকে হারাল ৩-২ গোলে।

সৌদি আরবের জেদ্দায় রিয়াল ও বার্সার লড়াইটা হয়েছে সমানে সমান। ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল দুদল। গোলের সূচনা করেন রাফিনহা। ৩৬তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান এই তারকা।

চমকটা দেখা গেছে প্রথমার্ধের যোগ করা সময়ে। মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুদল গোল করে তিনটি। প্রথম যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিউস। ডি-বক্সে ঢুকে বার্সার দুই ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার এক গোল করেন তিনি।

এর খানিকবাদেই পেদ্রির পাস থেকে বার্সাকে আবারও লিড এনে দেন লেভানডোভস্কি। তবে থেমে থাকেনি রিয়াল, প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দলকে সমতায় ফেরান তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া। তাতে দ্বিতীয়ার্ধ রূপ নেয় রোমাঞ্চে।

৭১তম মিনিটে আবার এগিয়ে যেতে পারত বার্সেলোনা। ১০ গজ দূর থেকে স্লাইডে ইয়ামালের নিচু শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। এক মিনিট পরই তৃতীয় গোলের দেখা পায় কাতালান দলটি। বক্সের ভেতর স্লিপ করে পড়ে যাওয়ার মুহূর্তে রাফিনহার শট আসেন্সিওর পায়ে লেগে জালে জড়ায়। বার্সেলোনার হয়ে সবশেষ পাঁচ ম্যাচে রাফিনহার সপ্তম গোল এটি। এই গোলেই শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24