বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

যে কারণে বাতিল হলো ডা. জারার মনোনয়ন

  • সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৪.৫৬ পিএম
  • ৮৫ জন

এনসিপি থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন। ভোটার সংক্রান্ত তথ্য না জানার কারণে কিছু স্বাক্ষরে অনিচ্ছাকৃত ভুল হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাসনিম জারা।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্বাক্ষরকারীরা বিশ্বাস করেই স্বাক্ষর দিয়েছেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার, তবে বাস্তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা ওই আসনের ভোটার নন।

তাসনিম জারা বলেন, একজন স্বাক্ষরকারী নিজে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটার নম্বর যাচাই করার চেষ্টা করলেও তা খুঁজে পাননি। তার হাতে থাকা জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী সে নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার মনে করেছিলেন। একইভাবে আরেকজন স্বাক্ষরকারীর ক্ষেত্রেও একই ভুল হয়েছে।

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটাররা কোন আসনের ভোটার, তা জানার কোনো কার্যকর ব্যবস্থা নেই। তাই যারা স্বাক্ষর দিয়েছেন, তারা নিশ্চিতভাবে নিজের আসন সম্পর্কে জানতেন না। এতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তবে এটি একটি চ্যালেঞ্জ হলেও আমাদের জন্য ইতিবাচক দিকও আছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পাচ্ছি।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24