বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

দারুণ ছন্দের মোস্তাফিজ বিপিএলে নামবেন আজ

  • সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২.২৫ পিএম
  • ৩২৯ জন

আইএল টি-টোয়েন্টি থেকে দেশে ফিরে বিশ্রামে ছিলেন মোস্তাফিজুর রহমান। বিশ্রাম শেষে গতকাল সকালে বিপিএলের দল রংপুর রাইডার্সে যোগ দেন তিনি। শুধু দলেই যোগ দেননি, গতকাল দলের সঙ্গে করেছেন অনুশীলন। সেখানে বেশ হাসিখুশি দেখা গেছে তাকে। এমন হাসিখুশি থাকা মোস্তাফিজের পারফরম্যান্সের দিকে চোখ রাখছে রংপুর রাইডার্স। আইএল টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে থাকায় তার ওপর থাকবে বাড়তি প্রত্যাশার চাপও।

সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। তখন যেমন তার ওপর ছিল প্রত্যাশার চাপ, তা এখন অনেকটাই বেড়েছে। কারণ, আইএল টি-টোয়েন্টিতে ছিলেন দারুণ ছন্দে। দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। এ কারণেই তার ওপর আছে বাড়তি প্রত্যাশা। শুধু আইএল টি-টোয়েন্টির পারফরম্যান্স নয়, আইপিএলে রেকর্ড দাম পেয়েছেন তিনি। সে কারণেও আছে প্রত্যাশার চাপ। এবারের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভেড়ায় ৯ কোটি ২০ লাখ রুপিতে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24