শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ৮ দল

  • সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৩.১৬ পিএম
  • ১১৩ জন
ছবি: সংগ্রহিত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দলীয় জোট। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্দোলনরত ৮ দলের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

আট দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে আট দলের নেতাদের পক্ষ থেকে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে।

আসন সমঝোতা নিয়ে দুদিন ধরে অনেক দৌড়-ঝাপের পর সমঝোতায় পৌঁছেছে যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের নেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে  বিকালে জরুরি সংবাদ আহ্বান করা হয়েছে আট দলের পক্ষ থেকে।

জানা গেছে, যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে আরও তিনটি রাজনৈতিক দল। দল তিনটি হচ্ছে এলডিপি, এবি পার্টি ও এনসিপি।

আট দলে থাকা দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24